আমাদের ভারত, ৯ জানুয়ারি: রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে গুজরাটের উপকূল থেকে শনিবার রাতে নৌকাসহ পাকিস্তানের ১০ নাগরিককে গ্রেফতার করেছে উপকূল রক্ষী বাহিনী। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পোরবন্দরে আনা হয়েছে। এই অংশের জলপথে মাদক পাচারের জন্য এর আগেও পাকিস্তান ব্যবহার করেছে।
রাতের টহল দেবার সময় উপকূল রক্ষী বাহিনী ভারতীয় জলসীমায় একটি নৌককে সন্দেহভাজন ভাবে ঘুরতে দেখে। সেই সময় পালানোর চেষ্টা করেছিল নৌকাটি। কিন্তু পিছু ধাওয়া করে ইয়াসিন নামে নৌকটিকে আটক করে উপকূল রক্ষী বাহিনী। নৌকায় ১০ জন সাওয়ারিকে আটক করা হয়েছে। সন্দেহভাজনে নৌকাটি ছিল পাকিস্তানের।
ভারতীয় জলসীমায় প্রায় ১১ কিলোমিটার ভিতরে ঢুকে এসেছিল ওই অনুপ্রবেশকারী নৌকাটি। টুইট করে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ,উপকূল রক্ষী বাহিনীর জাহাজ অঙ্কিত পাকিস্তানের ইয়াসিন নামের একটি নৌকা আটক করেছে। নৌকো এবং তাতে সওয়ারদের পোর বন্দরে আনা হয়েছে। কোন উদ্দেশ্য নিয়ে ওই দশজন ভারতের জলসীমা ঢুকেছেন এবং তারা কোথায় যাচ্ছিল তা জানার চেষ্টা চলছে। জলপথে মাদক ও অস্ত্র পাচারের বহু ঘটনা ঘটেছে এর আগেও ঘটেছে। এইক্ষেত্রেও সেই একই উদ্দেশ্য কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
গত বছরের ১৫ সেপ্টেম্বর গুজরাট উপকূল থেকে নৌকা সহ ১২ জন পাক নাগরিককে গ্রেফতার করেছিল উপকূল রক্ষী বাহিনী। ২০ ডিসেম্বরেও পাকিস্তানের মৎস্যজীবীদের একটি নৌকো থেকে ৭৭ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়েছিল।

