২৬ ডিসেম্বর বীর বাল দিবস হিসেবে পালিত হবে, গুরু গোবিন্দ সিংয়ের জন্মজয়ন্তীতে ঘোষণা মোদীর

আমাদের ভারত, ৯ জানুয়ারি:দশম শিখ গুরু গোবিন্দ সিং এর জন্মদিনে বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে টুইট করে তিনি জানান এবার থেকে ২৬ ডিসেম্বর বীর বাল দিবস হিসেবে পালিত হবে।

রবিবার টুইটে প্রধানমন্ত্রী লেখেন,”আজ শ্রী গুরু গোবিন্দ সিং-এর জন্ম জয়ন্তী পূর্ণ তিথিতে আমি ঘোষণা করতে পেরে সম্মানিত।এবার থেকে ২৬ ডিসেম্বর দিনটি বীর বাল দিবস হিসেবে পালিত হবে। সাহিবজাদের সাহস ও ন্যায়ের নিষ্ঠার প্রতি শ্রদ্ধার্ঘ্য।”

শিখদের দশম গুরু গোবিন্দ সিং যোদ্ধা খালসা বংশের প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র ৯ বছর বয়সে বাবা গুরু তেগ বাহাদুরের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। একদিকে তিনি যেমন ছিলেন নেতা, যোদ্ধা, কবি ও তেমনি ছিলেন দার্শনিক। তিনি ছিলেন, আদর্শ পৌরুষদীপ্ত প্রতীক। পঞ্চ ক অর্থাৎ কেশ, কাঙা,কারা, কৃপাণ ও কাচ্চেরার ঐতিহ্যের প্রচলনের পাশাপাশি শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবকে শিখদের পরবর্তী ও চিরস্থায়ী গুরু হিসেবে ঘোষণা করেন গোবিন্দ সিং। আজও তারই আদর্শ মেনে চলছেন শিখরা। বহু শতাব্দী পেরোলেও ধর্মাবলম্বীদের কাছে। একইভাবে শ্রদ্ধেয় হয়ে রয়েছেন গুরু গোবিন্দ সিং।

তার ৪ পুত্রকে হত্যা করেছিল মোঘলরা। সেই দিনটাকে স্মরনীয় রেখেই তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে ২৬ ডিসেম্বর দিনটি বীর বাল দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিল কেন্দ্রের মোদী সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *