সাথী দাস, পুরুলিয়া, ২৭ নভেম্বর: অসুস্থ পেঁচাকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিল পুরুলিয়ার এক কলেজ ছাত্রী। পুরুলিয়া শহরের নামোপাড়ার বাসিন্দা স্নিগ্ধা সরকার কলেজ চত্বরে পেঁচাটিকে ছটফট করতে দেখতে পেয়ে কাছে যায়। আড়ষ্টতা কাটিয়ে অসুস্থ ওই পেঁচাটিকে সে বাড়িতে যায়। আজ বন দফতরের কর্মীদের হাতে অসুস্থ পেঁচাটিকে তুলে দেওয়া হয়।

বনকর্মীদের ধারণা এটি শস্যাগার পেঁচা বা বার্ন আউল। কোনও কারণে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। পেঁচাটি উদ্ধার করে সুরুলিয়া মিনি জু’তে রাখা হয়েছে। সেখানেই চিকিৎসা হয় তার।

