আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৭ নভেম্বর: জঙ্গিপুর জেলা পুলিশের, সামসেরগঞ্জ থানার উদ্যোগে ধূলিয়ানে পুলিশ লাইব্রেরি উদ্বোধন হল।শনিবার আনুষ্ঠানিক ভাবে ফিতে কেটে এর উদ্বোধন করেন, ডিএম শরদ কুমার ত্রিবেদী। জঙ্গিপুর জেলার এসপি ওয়াই রঘুবংশী, এসডিও সিনজন শেখর, সামসেরগঞ্জ থানার ওসি সামিত তালুকদার।
উল্লেখ্য, করোনা মহামারী চলাকালীন স্কুল বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের পরাশোনা থমকে যায়।সেই সময় জঙ্গিপুর জেলা পুলিশের উদ্যোগে ভার্চুয়াল কোচিং শুরু হয়। সেই মত আজ লাইব্রেরির উদ্বোধন হলো। করোনা মহামারীর কারণে ছাত্রদের পড়াশোনায় একটা বিশাল ক্ষতি হয়। সেই ক্ষতি থেকে ছাত্রদের স্বাভাবিক অবস্থায় ফিরতে অনেকটাই সাহায্য করবে এই পুলিশ লাইব্রেরি।

সামসেরগঞ্জ থানার এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে শিক্ষা মহল থেকে গুণীজনরা। এইদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জঙ্গিপুর লোকসভার সংসদ খলিলুর রহমান, রাম কৃষ্ণ সিং ওরফে চুন্নু, সামসেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী মিল্টন বিশ্বাস, আইনজীবী রবিউল ইসলাম।

