নয়াগ্রামে পিকাপ ভ্যান উলটে দিল দাঁতাল, অল্পের জন্য রক্ষা পেল চালক সহ চার

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৩ আগস্ট: দাঁতাল হাতির তাণ্ডবে রাস্তার ধারে উল্টে পড়ল পিকআপ ভ্যান। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্ঠায় অল্পের জন্য রক্ষা পেলেন গাড়ির মধ্যে থাকা চার জন। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে নয়াগ্রাম ব্লকের কেশবরেখা রেঞ্জের বামোনদা এলাকায়।

স্থানীয় সূত্রে জানাগেছে, খাবারের সন্ধানে দলছুট দাঁতালটি জঙ্গল ছেড়ে লোকালয়ের রাস্তার উপর দাঁপিয়ে বেড়ায়। সেই সময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি পিকআপ ভ্যান দেখে ভ্যানটিকে উল্টে দেয় দাঁতাল হাতটি। খবর জানাজানি হতে এলাকায় ভিড় জমান গ্ৰামবাসীরা।

গ্ৰামবাসীরা জানান, বেশ কয়েকদিন ধরে নয়াগ্ৰাম ব্লকের বিস্তীর্ণ এলাকায় দাঁপিয়ে বেড়াচ্ছে দলমার দাঁতালের দল। জঙ্গলে খাবারের আকাল। খাবারের সন্ধানে বেশিরভাগ সময় হাতির দল জঙ্গল ছেড়ে গ্ৰামেগঞ্জে প্রবেশ করছে। আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *