উত্তর দিনাজপুরের ভারত–বাংলাদেশ সীমান্তে করোনার প্রকোপ, উদ্বিগ্ন প্রশাসন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২২ মে: দ্বিতীয় ঢেউয়ে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে করোনার প্রকোপ। উদ্বিগ্ন প্রশাসন। সর্বস্তরের সরকারি কর্মী ও আধিকারিকদের করোনা মোকাবিলায় ঝাঁপিয়ে পড়ার নির্দেশ প্রশাসনের।
করোনার প্রথম দফায় দেখা গিয়েছিল মূলত শহরগুলিতে তার ব্যাপকতা বেশি। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে শহর এলাকার পাশাপাশি গ্রামীণ এলাকায় ব্যাপকভাবে বেড়ে গিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ভারত–বাংলাদেশ সীমান্ত লাগোয়া হেমতাবাদ ব্লকের বিভিন্ন গ্রামে ক্রমেই ঊর্ধ্বমূখী করোনা আক্রান্তের, এর ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্লক প্রশাসনের।

পরিস্থিতি সামাল দিতে একাধিক উদ্যোগ নিয়েছে হেমতাবাদ ব্লক প্রশাসন। হেমতাবাদে কোভিডা সহায়তা কেন্দ্র খোলার পাশাপাশি জয়েন্ট বিডিও নাজমুল হক সহ ব্লক অফিসের আধিকারিকদের ফোন নম্বর প্রচার করা হচ্ছে। হেমতাবাদ ব্লকের কেউ করোনা আক্রান্ত হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে ব্লক প্রশাসন। কখনো ফোনে কখন স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়ে করোনা আক্রান্তদের বাড়িতে পৌঁছে আক্রান্তদের খবরাখবর নিচ্ছেন আধিকারিকেরা। সেই সাথে করোনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে লাগাতার প্রচার কর্মসূচি চালিয়ে যাচ্ছে ব্লক প্রশাসন।

হেমতাবাদ ব্লকের বিডিও লক্ষ্মীকান্ত রায় বলেন, করোনা নিয়ে এলাকার সাধারণ মানুষকে সচেতন করতে লাগাতার প্রচার চলছে। এলাকার কেউ করোনা আক্রান্ত হলেই ব্লক প্রশাসনের পক্ষথেকে যোগাযোগ করা হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওষুধ দেওয়া হচ্ছেই পাশাপাশি রোগীদের সাথে ফোনে নিয়মিত কথা বলছে আধিকারিকেরা। পাশাপাশি হেমতাবাদে পাঁচটি আইসোলেশন সেন্টার চিহ্নিত করে রাখা হয়েছে। আগামীতে প্রয়োজন অনুযায়ী সেগুলি ব্যবহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *