লকডাউনে সারমেয়দের রান্না করে খাওয়াল রায়গঞ্জের একদল যুবক

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২২ মে: লক ডাউনে অভুক্ত সারমেয়দের পাশে রায়গঞ্জের যুবকদল, মধ্যরাতে নিজেদের উদ্দ্যোগে রান্না করে খাওয়ালেন পথ কুকুরদের।

এ যেন এক অন্য ভালোবাসা। লক ডাউন শুরু হওয়ায় বন্ধ হোটেল রেস্তোরাঁ, যার জেরে অনেকটাই বিপাকে ওরা। হোটেলগুলোর এঁটো, উচ্ছিষ্ট খেয়ে উদরপুর্তির সুযোগটাও বন্ধ। এই লক ডাউনে সেইসব সারমেয়দের কথা ভেবে তাদের খাওয়াতে উদ্দ্যোগী হল রায়গঞ্জের একদল যুবক।
বুধবার রাতে নিজেদের উদ্দ্যোগে খাবার বানিয়ে শহর জুড়ে রাস্তায় থাকা পথ কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করলেন তারা।

মূলত, রায়গঞ্জের বন্দর এলাকার বাসিন্দা নীলাঞ্জন দাস, গুপীরঞ্জন প্রামানিক, সঞ্জীব সাহা, শুভংকর সাহা বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত এই যুবকরা নিজেরাই ভাত, ডাল, সয়াবিন ও মাংস রেঁধে টোটোয় চাপিয়ে কাগজের পাতায় করে রাস্তায় অভুক্ত কুকুরদের খাবার পরিবেশন করেন।

এদিন ওই যুবকদের পক্ষে পেশায় সংবাদমাধ্যমের কর্মী নীলাঞ্জন দাস জানান, লক ডাউনে হোটেলগুলো বন্ধ থাকায় রাস্তার কুকুররা খেতে পাচ্ছে না। অনেক পশুপ্রেমী সংগঠনের থেকে পথ কুকুর বা রাস্তায় থাকা প্রাণীদের খাবারের ব্যবস্থা করছে। তবুও অনেক কুকুর অভুক্ত থাকছে। আমাদের সমাজে ওদেরও বাঁচার অধিকার আছে। সে কথা ভেবেই আমরা নিজেরাই উদ্দ্যোগ নিয়ে এটা শুরু করেছি। আগামীতে যতদিন পারব এটা চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *