রোগী মৃত্যুর ঘটনায় হেনস্থার শিকার নিমতার ডাক্তারবাবুকে ঘরে ফেরালেন অন্যান্য ডাক্তাররা

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৯ এপ্রিল: অবশেষে নিমতায় নিজের বাড়ি ফিরলেন ডাক্তার গৌরব রায়। গত ১৫ এপ্রিল নিমতার যুবক পাপ্পু কুণ্ডুর মৃত্যু জন্য চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নিমতার ডাক্তার গৌরব রায়ের বাড়ি চড়াও হয়েছিল উত্তেজিত এলাকাবাসী। সেদিন ব্যাপক ভাঙ্গচুর ও ডাক্তারবাবু এবং তার বাড়ির লোকেদের মারধর করে উত্তেজিত জনতা।

সেদিন ডাক্তারবাবুর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, পাপ্পু কুণ্ডু অসুস্থ হওয়ার পর তাকে বার বার ডাকা সত্বেও তিনি রোগীকে দেখেননি। কোনো চিকিৎসা
করেননি। আর এই অভিযোগে ডাক্তারবাবুকে হেনস্থা করেন এলাকার কিছু লোক। এমন কি ডাক্তার গৌরব রায়ের লাইসেন্স বাতিলের দাবিতে মৃতদেহ নিয়ে ধর্না দেয় এলাকার বাসিন্দারা। আর ওই ঘটনার সময় উত্তেজিত জনতার থেকে ডাক্তারবাবুকে বাঁচাতে নিমতা থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপর কেটে গেছে ৫ দিন। সেদিন গৌরববাবু বার বার ওই রোগী কেনো মারা গেছেন এবং তিনি কেনো যাননি তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু উত্তেজিত জনতা তার কোনো কথা শুনতে রাজি ছিল না। তখন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে তার পাশে এসে দাঁড়ান অন্যান্য ডাক্তার বাবুরা।

সেদিন থেকেই গৌরব রায়কে বাড়ি ফেরানোর চেষ্টা চলছিল। আজ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে আন্যান ডাক্তারবাবুরা স্বসম্মানে তাকে বাড়ি ফিরিয়ে দিলেন। সেই সঙ্গে তারা প্রশাসনের সাথে কথা বলে আশ্বস্থ হন যে এবার থেকে পুলিশ প্রশাসন ডাক্তার গৌরব রায়কে সম্পূর্ণ ভাবে নিরাপত্তা দেবে। যাতে তিনি আবার নির্ভয়ে চেম্বার করতে পারেন এবং রোগীদের দেখতে পারেন। সেই সঙ্গে যারা সেদিন গৌরব বাবুর বাড়িতে হামলা করেছিল তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার দাবিও করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *