বিনপুর ১ নম্বর ব্লক কিষান ক্ষেত মজুর তৃণমূল কমিটির সাংগঠনিক সভা

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ এপ্রিল: রবিবার বিনপুর ১ নম্বর ব্লক কিষান ক্ষেত মজুর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। আগামী বছর পঞ্চায়েত ভোট। তার আগে রাজ্যের শাসক দল ঘর গোছাতে মাঠে নেমেছে। দলের বিভিন্ন শাখা সংগঠনও ময়দানে নেমেছে।

সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী চুড়ামণি মাহাতো, ঝাড়গ্রাম জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নিয়তি মাহাতো, ঝাড়গ্রাম জেলা কিষান ক্ষেত মজুরের সম্পাদক সাংগু হেমব্রম,  বিনপুর ১ নম্বর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজু হাঁসদা, বিনপুর ১ নম্বর ব্লক কিষান ক্ষেতমজুরের সভাপতি অশোক প্রতিহার। এছাড়াও উপস্থিত ছিলেন সমস্ত অঞ্চলের কিষান ক্ষেতমজুর ইউনিয়নের সভাপতিরা। 

সভায় কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়াও রাজ্য সরকার কৃষক স্বার্থে কি কি উন্নয়ন মূলক কাজ করেছে তাও তুলে ধরা হয় সভায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *