জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ এপ্রিল: আজ পশ্চিম মেদিনীপুর জেলার অভিযান ওয়েলফেয়ার চ্যারিটেবিল ট্রাস্টের পক্ষ থেকে একটি পথ সভা অনুষ্ঠিত হয় মেদিনীপুর শহরে। তাঁদের দাবি, বর্তমান সমাজ ব্যাবস্থায় পুরুষরা নিপীড়িত ও নির্যাতিত হচ্ছে মহিলাদের দ্বারা, সেই কারণে মহিলারা পথে নেমেছে ও পুরুষদের পাশে এসে দাঁড়িয়েছে।

এই সংগঠন রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। এই সংগঠন যেখানে পুরুষরা ধর্ষণ কেসে ফেঁসে যাচ্ছে তাদের পাঁশে দাঁড়াচ্ছে। যা আইন সব মেয়েদের জন্য, ছেলেদের জন্য কিছু নেই, এই সব নিয়ে পথ সভায় জনগণকে সচেতন করা হয়। উপস্থিত ছিলেন মিতালি মাইতি জেলার সভাপতি, বুদ্ধদেব শাসমল ও অন্যান্য নেতৃতবৃন্দ।

