জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ এপ্রিল: শুক্রবার শালবনীর বরজু প্রাথমিক বিদ্যালয় ভবনের দ্বারোদ্ঘাটন হয়েছে।

জঙ্গলমহলের আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের বসবাস এই বরজু গ্রামে। এখানকার স্কুলটিতে একটি অ্যাসবেস্টরস বিশিষ্ট চালা ঘরে প্রাক প্রাথমিক থেকে পাঁচটি ক্লাস খুব কষ্টের মাধ্যমে চলতো। পরবর্তী কালে শালবনীস্থিত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নোট মুদ্রণ সংস্থার আর্থিক আনুকুল্যে গড় উঠে তিন চালা বিশিষ্ট বিশেষ শ্রেণিকক্ষ। নতুন এই ব্যবস্থায় ছাত্র ছাত্রীরা খুব খুশি। এখন তারা এক ছাদের তলায় বসে শিক্ষা গ্রহণ করতে পারবে। আজ শ্রেণিকক্ষের শুভ উদ্ভোদন করেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মানস রঞ্জন মাহান্তি। উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা।

