বাড়ি ফেরার পথে এক যুবকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, গুরুতর আহত নদিয়ার যুবক

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৩ এপ্রিল: ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ভীমপুর থানার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় ঐ ব্যক্তি কৃষ্ণনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর, নদিয়ার ভীমপুর থানার মহেশপুর এলাকার শিমুলিয়ার বাসিন্দা, সিরাজ বিশ্বাস (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ উঠল শ্যামল ঘোষ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত শ্যামল ঘোষ পলাতক। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে ভীমপুর থানার পুলিশ।

জানা গেছে, সিরাজ বিশ্বাস প্রতিদিনের মত কাজ সেরে বাড়ি ফেরার পথে এই প্রাণঘাতী ঘটনার শিকার হন। আহত ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে ভর্তি করা হয় ভীমপুর থানার কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থার অবনতি হলে কৃষ্ণনগরে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত পলাতক। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে ভীমপুর থানার পুলিশ। যদিও কি কারনে ওই যুবকের উপর আক্রমণ তা জানতে তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *