কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক বিক্রেতা গ্রেফতার ইটাহারে

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ১০ মার্চ: কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক বিক্রেতাকে গ্রেফতার করল উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ইটাহার থানার পুলিশ ইটাহার থানার বালিয়া পাড়া এলাকায় গোবিন্দ সরকার নামে এক ব্রাউন সুগার বিক্রেতাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে প্রায় ৩৫০ গ্রাম ব্রাউন সুগার সহ টাকা ও একটি দামি মোবাইল ফোন ও একটি মোটর বাইক আটক করে।

পুলিশ সূত্রে জানাগেছে, অভিযুক্ত গোবিন্দ সরকারের বাড়ি মালদহ জেলার গাজোল থানা এলাকায়। বুধবার ইটাহার থানা এলাকায় বালিয়া পাড়া এলাকায় মোটর বাইকে চেপে ব্রাউন সুগার বিক্রি করতে এসে ধরা পড়ে। বৃহস্পতিবার অভিযুক্ত গোবিন্দ সরকারকে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এটিএম প্রতারণার অভিযোগে এক যুবকের গ্রেপ্তার করে ইটাহার থানার পুলিশ।

পুলিশ সুত্রে জানাগেছে, অভিযুক্ত যুবককের নাম আজাদ আলি। বাড়ি মালদা জেলার হরিশচন্দ্রপুর এলাকায়। অভিযুক্ত ইটাহার সহ অন্যান্য ব্লকে বিভিন্ন এটিএম কাউন্টারের সামনে দাঁড়িয়ে থেকে এটিএমে টাকা তুলতে আসা গ্রাহকদের কাছে এটিএম নিয়ে প্রতারণা করতো বলে জানাগেছে। ইটাহারেও একাধিক ব্যক্তির কাছে প্রতারণা করেছে বলে স্বীকার করেছে আজাদ। ইটাহার থানার পুলিশ গতকাল ইটাহার চৌরাস্তা মোড় এলাকায় একটি এটিএম কাউন্টারে সামনে থেকে গ্রেপ্তার করে। অভিযুক্ত যুবককের কাছে ২৪ টি এটিএম কার্ড, একটি মোবাইল ও একটি মোটর সাইকেল উদ্ধার করে। অভিযুক্তকে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *