আশিস মণ্ডল, বোলপুর, ২০ এপ্রিল : ভর সন্ধ্যায় রাস্তার উপর কুপিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় লাভপুর পোস্ট অফিসের কাছে।
জানাগেছে, মৃত ব্যক্তির নাম গফুর আলি (৫৯)। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। ধৃতের নাম রসুল শেখ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই খুন করা হয়েছে গফুর আলিকে। ধৃত দুষ্কৃতী সেকথা স্বীকারও করে নিয়েছে।

