জালনোট ও প্রিন্টার সহ বাঁকুড়ার বিষ্ণুপুরে গ্ৰেপ্তার এক

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২ জুন: জাল নোট দিয়ে জিনিস কিনতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক ব্যক্তি, সেই সূত্রে ধৃত ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল জাল নোট সহ প্রিন্টার ও ছাপার সামগ্ৰী।

এখবর জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস জানান, গতকাল গুরুপদ আচার্য (৫৯) নামে এক ব্যক্তি, (পিতা দুখিরাম আচার্য) বাঁকুড়ার বিষ্ণুপুরের তালডাংরা রোডের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের গোপালনগরের একটি জায়গায় একটি ৫০০ টাকার জালনোট ব্যবহার করে খেলনা কেনার চেষ্টা করছিল। এই ঘটনা এলাকার মানুষের মধ্যেই জানাজানি হতেই সাধারণ মানুষের মধ্যে সন্দেহ হয়। স্থানীয় মানুষের সাথে গুরুপদ আচার্যের গন্ডগোল শুরু হয়। উত্তেজিত জনতার মারে গুরুতর জখম হয় সে। এরপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি করে।

পরে পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায়। তদন্তে নেমে প্রায় ১,৬৫,৫৬০ টাকার জাল নোট, ছাপানোর জন্য ব্যবহৃত একটি প্রিন্টার বাজেয়াপ্ত করে। জাল নোট ছাপানোর জন্য পুলিশ ভারতীয় সংবিধান অনুযায়ী বিভিন্ন ধারা (আইপিসি ৪৮৯বি/৪৮৯সি) এর অধীনে মামলা রুজু করে। এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটির তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *