স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১০ মার্চ:
আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। নদিয়ার হাঁসখালি থানার ঘটনা।
গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ভোররাতে বাংলাদেশ সীমান্তবর্তী ভায়না শ্মশানে হাঁসখালি থানার পুলিশ হানা দেয়। ঘটনাস্থলে পৌছাতেই কাছ থেকে পুলিশের গাড়ি দেখা মাত্র পালাতে গেলে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। ধৃত ওই ব্যক্তির নাম পবন চৌহান (৩২)। তার কাছ থেকে উদ্ধার হয় একটি গুলি ভর্তি বন্দুক। ওই ব্যক্তিকে হাঁসখালি থানার পুলিশ গ্রেপ্তার করে। আজ তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তি দিনাজপুরের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


