জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ: আজ পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শিউলি সাহা। এদিন ফেডারেশন অফিস থেকে মিছিল সহকারে জেলাশাসক দপ্তরে যান তৃণমূল প্রার্থী শিউলি সাহা সহ তৃণমূল নেতৃত্ব। এরপর রিটার্নিং অফিসারের কাছে নিজের মনোনয়নপত্র জমা দেন।

শিউলি সাহা জানান, তৃণমূল নেত্রী ২০২১ এর নির্বাচনে ২০০ বেশি আসন নিয়ে বাংলার ক্ষমতায় আসতে চলেছেন। পাশাপাশি আজ খড়গপুর সদর মহকুমা শাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করলেন সবং বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক। উপস্থিত ছিলেন সিপিএম নেত্রী রিতা জানা, যুব কংগ্রেসের সভাপতি মহঃ সাইফুল, সহ সভাপতি সুহাশিস পন্ডা, খড়গপুর শহর কংগ্রেসের উদয় সিং, মধু কামী ও দেবাশীষ ঘোষ।

