উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ, দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে শান্তিপুরে জখম এক ব্যক্তি

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ জানুয়ারি: উচ্চস্বরে মাইক বাজানোর প্রতিবাদ করতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। ঘটনাটি শান্তিপুর ব্লকের টেংরি ডাঙ্গা এলাকার। ওই এলাকার বাসিন্দা সমীর উদ্দিন মন্ডলের অভিযোগ, গতকাল রাতে তার বাড়ির সামনে বেশ কয়েকজন যুবক উচ্চস্বরে মাইক বাজাচ্ছিল। সমীর উদ্দিন মন্ডল প্রতিবাদ করতে গেলে তার উপরে চড়াও হয় ওই যুবকের দল। এরপর তাজে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপর ঘটনাস্থলে ছুটে আসে পরিবারের লোকজন, তখনই ওই যুবকের দল ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

সমীর উদ্দিন মন্ডলকে গতকাল রাতেই শান্তিপুর হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন। আজ সকাল পর্যন্ত শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সমীরবাবু। শনিবার বেলা বারোটা নাগাদ শান্তিপুর থানার দ্বারস্থ হন তিনি। এছাড়াও একটি লিখিত অভিযোগ দায়ের করে শান্তিপুর থানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *