করোনার কারণে খোলা মন্ডপ শান্তিপুরে দেড়শ বছরের প্রাচীন কদবেলতলা বারোয়ারি জগদ্ধাত্রী পুজোর

আমাদের ভারত, নদিয়া, ১২ নভেম্বর: শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের কদবেলতলা বারোয়ারির জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। রাত পোহালেই পুজো। জানা যায় দেড়শ বছরের প্রাচীন তাদের জগধাত্রী দেবীর আরাধনা।

প্রত্যেক বছরই নতুন চিন্তাভাবনায় তারা গড়ে তোলেন আকর্ষণীয় মণ্ডপ শয্যা, কিন্তু এবছর করোনা আবহের কারণে প্রশাসনের বিধি নিষেধ অনুযায়ী তারা খোলা প্যান্ডেলের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও দেবীর পুজোর স্থানে পুজো দেওয়ার ক্ষেত্রেও পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে করা হয়েছে একাধিক বিধি নিষেধ। প্রতিমা নিরঞ্জনের ক্ষেত্রেও প্রশাসনের বিধি-নিষেধকে মান্যতা দিয়েই এ বছর তাদের প্রতিমা নিরঞ্জন কোনও রকমে সারবেন বলে জানান পুজো উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *