আমাদের ভারত, মালদা, ১০ নভেম্বর: ভর দুপুরে শেয়ালের দাপট মালদহে। শেয়ালের কামড়ে গুরুতর জখম শিশু সহ বৃদ্ধ। বুধবার দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার গোপালপুর মৌজার আরুকডাঙি দ্বিফসলি মাঠের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় পরিজনেরা। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালে সূত্রে জানা গেছে, জখম বৃদ্ধের নাম ননি মন্ডল(৫৯)। বাড়ি কনুয়া ভবানিপুর এলাকায়। জখম শিশুর নাম স্মৃতি দাস(০৯)।বাড়ি ভিঙ্গল গ্রামে।
এদিন দুপুরে মাঠে খেলতে যায় শিশুটি, সেই সময় হঠাৎই শেয়াল আক্রমণ করে। দৃশ্যটি প্রত্যক্ষদর্শীদের নজরে আসতেই প্রাণে রক্ষা পায় শিশুটি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, ওই মাঠে ধান কাটতে যায় কনুয়া ভবানিপুরের ননি মন্ডল। বাড়ি ফেরার পথে ধানের জমি থেকে বেড়িয়ে এসে ওই বৃদ্ধের উপর হামলা চালায় একটি শেয়াল। ঠোঁট, হাঁটু সহ শরীরের অন্যান্য জায়গাই ক্ষত বিক্ষত করে দেওয়া হয়। বর্তমানে দু’জনই চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।

