OBC, Bankura, ওবিসি শ্রেণিভুক্ত করার দাবি গন্ধবনিকদের

আমাদের ভারত, বাঁকুড়া, ৩০ আগস্ট: সামাজিক ও শিক্ষাগত ক্ষেত্রে পিছিয়ে থাকা গন্ধবনিকদের ওবিসি শ্রেণিভুক্ত করার দাবিতে ফের সরব হয়েছেন জেলার গন্ধবনিক বা বেনিয়া সম্প্রদায়ের মানুষরা।

ভারতীয় গন্ধবনিক সমাজ কল্যাণ সংস্থার বাঁকুড়া জেলা অ্যাড-হক কমিটির সম্পাদক বাপ্পা দাস বলেন যে, এই দাবি তাদের দীর্ঘদিনের। তারা দীর্ঘদিনের বঞ্চনার অবসান চান। এই দাবিতে তারা সারা রাজ্য জুড়েই আন্দোলন চালাচ্ছেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর তারা তাদের দাবি পূরণ নিয়ে আশাবাদী। সম্প্রতি নতুন সরকারের কাছে পাঠানোর জন্য জেলাশাসকের কাছে দাবিপত্র জমা দিয়েছেন। তারা আশাবাদী যে নতুন সরকার তাদের দাবি শীঘ্রই পূরণ করবেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *