সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৫ ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর সমস্ত রকম আড়ম্বর বন্ধ রেখে অকাল প্রয়াত ক্লাব সভাপতির প্রতি শ্রদ্ধা জানালো নুনগোলারোড ইয়ুথ অ্যাসোসিয়েশন। বাকুঁড়া শহরের একটি প্রতিষ্ঠিত ক্লাব হিসাবে পরিচিত এই সংস্থা বিভিন্ন সমাজসেবা মূলক কাজে নিয়োজিত। এছাড়াও ঘটা করে সরস্বতী পুজোর জন্যেও আলাদা পরিচিতি রয়েছে।ক্লাবের সভাপতি জয়ন্ত বরাট গত ২৮ এপ্রিল আকস্মিক ভাবে পরলোকগমন করেন।একথা জানিয়ে ক্লাবের সম্পাদক দীপঙ্কর দে বলেন, জয়ন্ত বাবুর অকাল প্রয়ানে ক্লাবের প্রতিটি সদস্য শোকাহত।
অপরদিকে কোভিড পরিস্তিতিও উদ্বেগজনক।সেই কারণে আমরা সমস্ত রকমের আড়ম্বর বন্ধ রেখে শুধুমাত্র পূজার্চনার মধ্যে সীমাবদ্ধ রেখে ক্লাব সভাপতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ক্লাবের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

