দ্বিতীয় বার প্রার্থী তালিকা প্রকাশের পর নাম বাদ যাওয়াদের প্রতি সমবেদনা জানালেন মদন মিত্র, দল ছেড়ে না যাওয়ার আবেদন

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ ফেব্রুয়ারি: দ্বিতীয় বার ফের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ায় পর তালিকা থেকে যাদের নাম বাদ গেছে তাদের প্রতি সমবেদনা জানালেন বিধায়ক মদন মিত্র। সেই সঙ্গে তৃণমূল ছেড়ে অন্য দলে যোগ না দেওয়ার জন্য আবেদন জানালেন তিনি।

পৌর নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্যের বেশির ভাগ পৌর এলাকাতে শুরু হয়েছে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। গত কাল সন্ধ্যায় প্রার্থী তালিকা প্রকাশ হতেই কমারহাটি, খড়দহ, নৈহাটি, হালিশহর, ব্যারাকপুর, ভাটপাড়া সর্বত্র তৃণমূল কর্মীদের বিক্ষোভের চিত্র উঠে এসেছে। কোথাও তারা রাস্তা অবরোধ করেছেন, আবার কোথাও টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেছেন, চলেছে ট্রেন অবরোধও। এই বিক্ষোভের জেরে এখনো পর্যন্ত প্রথম প্রার্থী তালিকা প্রকাশের পর দ্বিতীয়বার সংশোধন করে পুনরায় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এরপর শনিবার সন্ধ্যেবেলা মদন মিত্রকে ঘিরে নিজেদের আবেদন জানায় দলীয় কর্মীরা। এমন কি তৃণমূল কংগ্রেসের ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রার্থীপদ নিয়ে দলীয় কর্মীরা শনিবার সকালের মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়িতে প্রার্থী না হতে পারা প্রার্থীরা বিক্ষোভ দেখায়।

আজ সকালে সুষ্ঠু ভাবে পৌরভোট সম্পন্ন হওয়ার জন্য কামারহাটির বিধায়ক মদন মিত্র দক্ষিণেশ্বরে পুজো দিতে যান সেখানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, তাকে অন্ধকারে রেখে প্রার্থী পদ রাজ্য দপ্তরে পাঠানো হয়েছে, পাশাপাশি তিনি এও জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তিনি এই বিষয়ে কথা বলবেন তার বিধানসভা এলাকা কামারহাটিজুড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এদিন মদন মিত্র বলেন, “একবার নাম প্রকাশ করে আবার সেটা বদল করে নতুন তালিকা প্রকাশ করায় অসুবিধা হয়েছে। অনেকেই দেওয়াল লিখন শুরু করে দিয়েছিল। যাদের নাম তালিকা থেকে বাদ গেছে আমি তাদের সাথে সমব্যাথী। তবে এর জন্য কেউ দল ছাড়বেন বলে মনে হয় না। আর ছাড়লে সেটা ভুল করবেন। তবে আমাদের দলের কর্মীরা এই অসন্তোষকে ভালো করে নিয়ন্ত্রন করতে পেরেছে।” তবে প্রার্থী তালিকা নিয়ে তিনি এদিন দলীয় কর্মীদের সংযত থাকার পরামর্শ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *