কাঁচরাপাড়ায় চায়ের দোকানে যাত্রীবাহী বাসের ধাক্কায় জখম দোকানদার

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ ফেব্রুয়ারি: কাঁচরাপাড়ার কুমোরপাড়া এলাকায় একটি চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে গেল যাত্রীবাহী বাস। বাসের ধাক্কায় জখম হল দোকানদার। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলো বেশ কয়েকজন।

শনিবার দুপুরে কাঁচরাপাড়ার কুমোরপাড়া এলাকায় কবিগুরু রবীন্দ্র পথের ধারে থাকা একটি চায়ের দোকানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কল্যাণী- কাঁচরাপাড়া ২৭ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক। অল্পের জন্য প্রাণে রক্ষা পান দোকানদার। সামান্য আহত হয়েছেন দু’জন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানা পুলিশ বাসটিকে আটক করলেও চালক পলাতক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *