নাক মুখ খোলা, কানে ঝোলা মাস্ক! পুরুলিয়ায় অসচেতনতার ছবি

সাথী দাস, পুরুলিয়া, ৭ জানুয়ারি: লাফিয়ে বাড়ছে সংক্রমণের হার। এই পরিস্থিতিতেও করোনা বিধি না মানার ছবি পুরুলিয়ার হাটে বাজারে দেখা যাচ্ছে। ফেস মাস্ক ছাড়াই গা ঘেঁষে দাঁড়িয়ে খোস গল্পে মজতে দেখা গেল পুরুলিয়ার বড় হাটে। নাক মুখ খোলা, কানে ঝোলা রয়েছে মাস্ক। পুরুলিয়ার সর্বত্র এই দৃশ্য আজও দেখা গিয়েছে।

এদিকে, কাল রাত পর্যন্ত পাওয়া সরকারি তথ্য অনুযায়ী পুরুলিয়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫৫৭ জন। কাল পর্যন্ত ১৭১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তালিকায় সংযুক্ত হয়েছে জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জির নামও। আগেই তালিকাভুক্ত হয়েছে পুলিশ, চিকিৎসা কর্মী, রেল কর্মী, ব্যবসায়ীর নাম। জেলার মধ্যে পুরুলিয়া শহরে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। পুরুলিয়া পুর এলাকায় ১৫৩ মানুষ করোনায় আক্রান্ত। বেপরোয়া মানুষ আর দোকানদারদের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে বলে ধারণা প্রশাসনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *