পশ্চিম মেদিনীপুরে মনোনয়ন দাখিল শুরু

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার সাতটি পৌরসভা নির্বাচনের জন্য আজ সোমবার থেকে মনোনয়ন পত্র দাখিল করা শুরু করলেন প্রার্থীরা। মেদিনীপুরে জেলা শাসকের কার্যালয় সংলগ্ন মহকুমা শাসকের কার্যালয়ে বাম দলগুলির প্রার্থীরা এবং কয়েকজন নির্দল প্রার্থী  মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলার ঘাটাল ও খড়্গপুর মহকুমাশাসকের দফতরেও বিভিন্ন দলের প্রার্থীরা খড়্গপুর ঘাটাল রামজীবনপুর খড়ার চন্দ্রকোনা ও ক্ষীরপাই পৌরসভার জন্য মনোনয়ন দাখিল করেছেন।


 
জেলা সিপিআইএমের সম্পাদকমণ্ডলীর সদস্য কীর্তি দে বক্সী জানান, জেলার ওই ৭ টি পৌরসভার জন্য তাদের ১২৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। কংগ্রেস বা অন্য কোনও দলের সঙ্গে বামফ্রন্টের জোট হচ্ছে না। তবে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে তারা সমন্বয় করছেন বলে কীর্তি দে বক্সী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *