মেদিনীপুরে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন দাখিল সম্পন্ন

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেদিনীপুর পৌরসভার বাকি ১৪ টি ওয়ার্ডের  তৃণমূল প্রার্থীরা জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন। মেদিনীপুর পৌরসভার ১৫ টি ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা আগেই হয়েছিল। তারা প্রত্যেকেই দেওয়াল লিখন এবং প্রচার শুরু করে দেন।

শুধুমাত্র পনেরো নম্বর ওয়ার্ডটি বাকি ছিল। জেলা ও রাজ্য নেতৃত্ব অনুমোদন দেওয়ার পর বুধবার সেই ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন রাহুল বিশুই। তৃণমূল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরা, জেলা চেয়ারম্যান দিনেন রায়, তৃণমূলের রাজ্য কমিটির সদস্য প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *