করণদিঘিতে নীলগাই উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৭ নভেম্বর: একটি নীলগাই উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদীঘির রসাখোয়া গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকায়।

শুক্রবার রাতে গোপালপুর এলাকায় রাস্তার ধারের একটি মাঠে নীলগাইটিকে দেখতে পায় গ্রামবাসীরা। ঘটনা জানাজানি হতেই নীলগাই টিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। স্থানীয় একটি মাদ্রাসায় নীলগাই টিকে বেঁধে রাখেন গ্রামবাসীরা। গোটা ঘটনার খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে করণদিঘি থানার পুলিশ। পুলিশ নীলগাই থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শনিবার নীলগাই টিকে বনদপ্তর এর হাতে তুলে দেয় পুলিশ। তবে কোথা থেকে এই নীলগাই ওই এলাকায় এল তা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রামবাসীদের দাবি, পাচারের উদ্দেশ্যে নীলগাইটিকে নিয়ে যাওয়ার পথে হয়তো ছাড়া পড়ে যায়। কারন এর আগে ওই এলাকায় কোনওদিন নীলগাই দেখা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *