Sukanta, BJP, ছট পুজো উপলক্ষে একাধিক পদক্ষেপ নতুন সরকারের, ঘাট পরিদর্শন করে জানালেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১৪ নভেম্বর: শনিবার কলকাতার কাশিপুর- বেলগাছিয়া বিধানসভা এলাকায় ছট পুজোর জন্য কিভাবে গঙ্গাঘাটে প্রস্তুতি নেওয়া হচ্ছে তা পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। একই সঙ্গে টালা ট্যাঙ্কের ফেটে যাওয়া পাইপ মেরামতের কাজ পরিদর্শন করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, নতুন বিজেপি সরকার ছট পুজোর জন্য কী কী নতুন পদক্ষেপ করেছেন।

সুকান্ত মজুমদার সাংবাদিকদের জানান, গোটা পশ্চিমবঙ্গজুড়ে বিশেষত কলকাতার বেশ কিছু ঘাটের সূচি তৈরি করা হয়েছে। সেই সব ঘাটে পুরসভার তরফে নির্দিষ্টভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। যা আগের বছর গুলোর থেকে অনেক ভালো। প্রতিটি ঘাটে নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষীরাও থাকবেন বলেও জানান তিনি।

সুকান্ত মজুমদার বলেন, এবার ঘাটে মহিলাদের জন্য আলাদা করে দরজা দেওয়া চেঞ্জিং রুম এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জলে যদি কোনরকম দুর্ঘটনা ঘটে তৎক্ষণাৎ তা থেকে যাতে নিস্তার পাওয়া যায় তার সম্পূর্ণ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রত্যেকটি এলাকায় স্থানীয় বিধায়করা স্পিডবোর্ড নিয়ে গোটা এলাকায় তদারকি করবেন এবং রাস্তায় থাকবেন।

একই সঙ্গে টালা ট্যাঙ্কের ফেটে যাওয়া পাইপ মেরামতের কাজ পরিদর্শন করেন তিনি বলেন, এত দ্রুত এই মেরামতের কাজ এর আগে কখনো হয়নি। কোনো পুরসভা এভাবে কাজ করেনি। এভাবেই তারা আগামী দিনে দ্রুত গতিতে কাজ করতে চান। তার জন্য তাড়াতাড়ি ভোট হওয়া দরকার। কিন্তু বিরোধীরা তাতে বাধা দেওয়ার চেষ্টা করছেন নানা ভাবে। প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাস নিয়ে বামেরা মামলা করেছে। ফলে পুরো ভোট পেছানোর আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে রাজ্যে ছট পুজো নিয়ে সরকারের তোড়জোড় ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা কথা উঠেছে, এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, “এটা মূলত আমাদের বিরোধী বামপন্থী এবং তৃণমূল কংগ্রেস চুপ চুপ করে বোরখা পরে করছে। সামনে এসে করছে না। তাদের উদ্দেশ্য একটাই, বিভাজনের নীতি। আমাদের নেতারা বলেছে, বিভেদ করা যাবে না। বাঙালি হিন্দু, বিহারী হিন্দু, গুজরাটি হিন্দুর মধ্যে বিভেদ করা যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *