পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে নতুন কর্মাধ্যক্ষ

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষের দুটি খালি পদ পূরণ করা হলো।

বিধানসভা নির্বাচনের আগে দুই কর্মাধ্যক্ষ অমূল্য মাইতি এবং রমাপ্রসাদ গিরি বিজেপিতে যোগদান করায় দুটি পদ খালি হয়। তারপর দীর্ঘ দিন নতুন করে কর্মাধ্যক্ষ মনোনীত করা হয়নি। এমাসের ১৭ তারিখ পশ্চিম মেদিনীপুরে জেলা প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ক্ষোভের সুরে জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরার কাছে প্রশ্ন করেছিলেন জেলা পরিষদের খালি পড়ে থাকা দুটি কর্মাধ্যক্ষ পদে কেন নিয়োগ হয়নি? ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দুজনকে দ্রুত নিয়োগের আদেশ দেন।

এরপরই প্রায় এক বছর ধরে খালি থাকা কর্মাধ্যক্ষের পদ দুটিতে শুক্রবার দশ জেলা পরিষদের নির্বাচিত দুই সদস্য কর্মাধ্যক্ষ হিসেবে শপথ নেন। কৃষি ও সেচ দফতরের কর্মাধ্যক্ষ হন গোয়ালতোড়ের চন্দন সাহা এবং খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ হন ডেবরার কণিকা মান্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *