মেদিনীপুরে ইমনের উদ্যোগে নজরুল জয়ন্তী 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৭ মে:
মেদিনীপুর রবীন্দ্র স্মৃতি সমিতির সহযোগিতায়, সঙ্গীত শিক্ষায়তন “ইমন”-এর উদ্যোগে রবীন্দ্র নিলয়ে অনুষ্ঠিত হলো নজরুল জয়ন্তী। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম ও প্রয়াত মেদিনীপুরের সঙ্গীতশিল্পী হায়দার আলির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান ইমনের অধ‍্যক্ষা বিশিষ্ট সঙ্গীত শিল্পী সংঘমিত্রা দাশ। উদ্বোধন করেন বিশিষ্ট সঙ্গীতগুরু জয়ন্ত সাহা।

অতিথি ছিলেন রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র ওঝা, সভাপতি  জগবন্ধু অধিকারী, নয়ন পত্রিকার সম্পাদক বিদ‍্যুৎ পাল, বাচিক শিল্পী অমিয় পাল, সময় বাংলার কর্ণধার জয়ন্ত মন্ডল, চিকিৎসক ডাঃ বিবেক বিকাশ মন্ডল ও চিকিৎসক ডাঃ বিজয়শঙ্কর দাশ। আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও আলোচনায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন ইমনের শিল্পীরা ও অন্যান্য অতিথি শিল্পীরা। নজরুল বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট সাহিত্যিক নির্মাল্য মুখোপাধ্যায়।  

অনুষ্ঠানে অংশ নেন সঙ্গীত শিল্পী সবিতাব্রত রায়, অনিন্দ‍্য সুন্দর সেন, সৌমিতা রায়, স্মৃতিকণা মাসান্ত, দেবলীনা চ‍্যাটার্জি সাহা, স্বপ্নদীপ পাটি, ঈশিতা ত্রিপাঠী, কিঞ্জল রায়, সীমানা মুখার্জি, আবৃত্তি শিল্পী কৌস্তভ বন্দোপাধ্যায়, অরুন্ধতী দাশ, নৃত‍্যশিল্পী স্বস্তি মুখার্জি ও নৃত‍্যাঞ্জলির ছাত্রীরা। যন্ত্রানুষঙ্গে সহযোগিতা করেন শান্তনু চক্রবর্তী, শিবাশিস রায়, অতনু পান, শঙ্খদীপ জানা ও ভবতারণ সিং প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঙ্গীতগুরু জয়ন্ত সাহা। এছাড়াও রবীন্দ্র নিলয়ে উপস্থিত ছিলেন  বাচিকশিল্পী নরোত্তম দে, রত্না দে, জয়া মুখার্জি, উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী চন্দ্রজিৎ প্রধান, কবি অর্পিতা কুন্ডু , আলোকচিত্র শিল্পী প্রসুন দে, কবি তানিশা ব‍্যানার্জি, প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা, শিক্ষক সুদীপ কুমার খাঁড়াসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন  বাচিকশিল্পী ও কবি অনিন্দিতা শাসমল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *