রানাঘাটে দেশি মদের ঠেক ভেঙ্গে দিল প্রতিবেশীরা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৯ মে:
রাজ্যে করোনা সংক্রমন ঠেকাতে চলছে লকডাউন। আর এর মধ্যে দেশি মদের ঠেক ভেঙ্গে দিল স্থানীয় মানুষজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার আনুলিয়া গ্রাম পঞ্চায়েতের মানিকতলায় গোপাল বিশ্বাসের বাড়িতে। স্থানীয় মানুষজনের অভিযোগ, দীর্ঘদিন ধরে অসাধু উপায়ে মদ বিক্রি করে আসছিল ওই ব্যক্তি। বুধবার দুপুরে এলাকার মহিলারা গোপাল বিশ্বাসের বাড়ির তালা ভেঙ্গে ৫ পেটি দেশী মদ ভেঙ্গে গুড়িয়ে নষ্ট করে দেয়। এধরনের ঘটনা যাতে আর না হয় তার জন্য এলাকার সব মানুষ একত্রিত হয়েছিল এদিন।

স্থানীয়রা রানাঘাট থানার পুলিশকে খবর দেয়।এছাড়াও আনুলিয়া মানিকতলা নতুন পাড়ায় দীর্ঘদিন ধরে মদ, গাঁজার ব্যবসা চালিয়ে আসছেন এক ধরনের অসাধু ব্যক্তি। এরপরেও যদি এইসমস্ত ব্যবসা চলে তাহলে আগামীদিনে তা পাড়ার মহিলারা প্রতিহত করবে বলে জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *