করোনা আক্রান্তদের বাড়ি স্যানিটাইজ করল রেড ভলান্টিয়ার্স রায়গঞ্জ

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ মে:
করোনা আবহে কঠোর বিধিনিষেধের মধ্যেই করোনা আক্রান্তদের বাড়ি স্যানিটাইজ করার কর্মসূচি নিল রেড ভলান্টিয়ার্স রায়গঞ্জ। আজ সকাল ১১ টায় শুরু হয় স্যানিটাইজ কর্মসূচি।

করোনা অতিমারির কারণে সংক্রমণ ও সুস্থতার হার দুইই উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে উত্তর দিনাজপুরে। এই পরিস্থিতিতে রায়গঞ্জ শহরজুড়ে করোনা আক্রান্তদের বাড়ি স্যানিটাইজ করার কর্মসূচির সূচনা করলো রেড ভলান্টিয়ার্স রায়গঞ্জ। আজ সকাল ১১টায় করোনা আক্রান্তদের বাড়ি স্যানিটাইজ করার কাজ শুরু হয়। রায়গঞ্জ শহরের মিলনপাড়ার করোনা আক্রান্ত দিলীপ নন্দীর বাড়ি থেকে শুরু করে অন্যান্য আক্রান্তদের বাড়ি স্যানিটাইজ করা হয়। গত বছর করোনা অতিমারিতেও একই ভাবে শহরবাসীর পাশে দাঁড়িয়েছিল তারা। এর আগেও করোনা আবহে কোভিড-১৯ প্রোটোকল মেনে করোনা সংক্রমিত রোগী ও তাদের পরিবারের জন্য খাদ্য সামগ্রী, ওষুধ পৌঁছে দিয়েছে তারা। এছাড়াও মহামারীর ভয়কে একপ্রকার জয় করেই প্রয়োজন মত কোভিড আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করার মতো সচেতনতা মূলক কাজ করে চলেছে রেড ভলান্টিয়ার্স রায়গঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *