NCPI, Gyanesh Kumar, নির্বাচন প্রক্রিয়ায় অসামান্য অবদানের জন্য জ্ঞানেশ কুমারকে ভারত রত্ন দেওয়ার আবেদন এনসিপিআই’য়ের

আমাদের ভারত, ৩০ অক্টোবর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে দেশজুড়ে বিতর্ক চলছে। তার নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের হয়েছে। মামলা শুনতে রাজিও হয়েছে সুপ্রিম কোর্ট। এই আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাল এন সি পি আই। দলের আবেদন জ্ঞানেশ কুমারকে যেন ভারতরত্ন দেওয়া হয়।

নির্বাচন প্রক্রিয়ায় অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হোক জ্ঞানেশ কুমারকে। এমনটাই আবেদন এনসিপিআইয়ের। এস আই আরের প্রশ্ন বিতর্কে জড়িয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। অভিযোগ, তিনি বাকি নির্বাচন কমিশনারের আপত্তিকে আমল দেননি। ইন্ডিয়ান এক্সপ্রেস- এর তদন্তমূলক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।

তারপর থেকেই দেশজুড়ে সরব বিরোধীরা। কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলো জ্ঞানেশের ইস্তফা চাইছে‌। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। আগামী সপ্তাহে সেই মামলা শুনবে প্রধান বিচারপতি সূর্যকান্তর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ।

এই বিতর্কের আবহেই মোদীকে চিঠি লিখলেন এন সি পি আই সভাপতি জ্যোতি প্রকাশ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ভারতীয় গণতন্ত্রের শক্তিতে বিশ্বাসী এক নাগরিক হিসেবে আমি অনুরোধ জানাচ্ছি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হোক। নির্বাচন প্রক্রিয়ায় তার অবদান অপরিসীম, কারণ পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনা করেছেন তিনি। দীর্ঘদিন ধরে বাংলার ভোটের সাথে জড়িয়ে ছিল সন্ত্রাস, রিগিং, রক্তপাত, কিন্তু জ্ঞানেশের নেতৃত্বে ভোটাররা নির্বাচন প্রক্রিয়ায় আস্থা ফিরে পেয়েছে। মূলত অভিযোগ রয়েছে এস আই আর প্রক্রিয়া পরিচালনা নিয়ে।

কিন্তু এন সি পি আই- এর লেখা চিঠিতে জ্ঞানেশের ভূমিকার প্রশংসা করা হয়েছে। বিধানসভা নির্বাচন শেষ হতে তৃণমূলের ২০ জন সংসদ এন সি পি আই’তে যোগ দিয়েছেন। তাদের সংসদ পদ নিয়ে টানাপোড়েন চলছে। আপাতত তারা এনডিএ শরিক হিসেবে কাজ করছেন। গুঞ্জন শোনা যাচ্ছে, পুজোর আগেই বিজেপিতে মিশে যাবে এন সি পি আই। কোচবিহারে সাংসদ জগদীশ বসুনিয়া জানিয়েছেন, তৃণমূল ছেড়ে এন সি পি আই’তে যোগ দেওয়া ২০ জন সাংসদের মধ্যে ১৭ জন পুজোর আগে বা পরে সরাসরি বিজেপিতে যোগ দিতে চলেছেন। তবে তিন সংখ্যালঘু সাংসদ বিজেপিতে যোগদান করবেন না, তারা এন সি পি আই তে থেকে এনডিএকে সমর্থন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *