Keshav Smriti, Kolkata, ‘কেশব স্মৃতি’তে স্থান পেল শীর্ষ আচার্যের ছবি

মিলন খামারিয়া, আমাদের ভারত, কলকাতা, ৩০ সেপ্টেম্বর: রাজ্যের সাংগঠনিক পরিকাঠামোকে আরও সুদৃঢ় করতে নিউটাউনে মহাসমারোহে লোকার্পণ করা হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আর.এস.এস.) নতুন কার্যালয়। নবনির্মিত এই ভবনের আনুষ্ঠানিক দ্বারোদ্ঘাটনকে কেন্দ্র করে এদিন এক ভাবগম্ভীর অথচ উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবোলে, সহ-সরকার্যবাহ অরুণ কুমার এবং অখিল ভারতীয় সম্পর্ক প্রমুখ রামলাল জি। সাংগঠনিক স্তরের পদস্থ কার্যকর্তাদের উপস্থিতিতে সমগ্র অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

এছাড়াও এই বর্ণাঢ্য লোকার্পণ পর্বে অংশ নেন প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী স্বারদ্যত মুখোপাধ্যায় এবং পুর ও নগর উন্নয়ন তথা নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহাশয়া। বহু বিশিষ্ট গুণীজন ও সমাজসেবীও এই শুভক্ষণে উপস্থিত থেকে অনুষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি করেন।

এদিনের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল সঙ্ঘের বরিষ্ঠ প্রচারক পূজনীয় কেশব রাও দত্তাত্রেয় দীক্ষিত (কেশবজি) ও বরিষ্ঠ প্রচারক শ্যামলাল’জীর বিশেষ প্রতিকৃতি। রাষ্ট্রবাদী চিত্র-ভাষ্কর্য শিল্পী শীর্ষ আচার্যের নিপুণ তুলিতে অঙ্কিত সেই অনন্য চিত্র দু’টি নবনির্মিত ভবনে স্থায়ীভাবে স্থাপন ও আবরণ উন্মোচন হয় – সঙ্ঘের বর্তমান সরোকার্যবহ দোত্তাত্রেয় হোসবলে জির শুভ করকমলের দ্বারা। উপস্থিত অতিথিবৃন্দ শিল্পী শীর্ষ আচার্যের শিল্পকর্মের প্রশংসা করেন।

নবসজ্জিত এই আধুনিক কার্যালয়টি আগামী দিনে সঙ্ঘের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এক অন্যতম মূল কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আশাপ্রকাশ করেন উপস্থিত নেতৃত্ববৃন্দ।

প্রদীপ প্রজ্জ্বলন ও বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সুসম্পন্ন হয় সম্পূর্ণ লোকার্পণ অনুষ্ঠান।
কেশব রাও দত্তাত্রেয় দীক্ষিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) অন্যতম প্রবীণ ও প্রভাবশালী প্রচারক। ১৯২৫ সালে মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার পুলগাঁওতে তাঁর জন্ম হয়। সঙ্ঘের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি নিজের সমগ্র জীবন সংগঠনের বিস্তারে উৎসর্গ করেছিলেন। কেশব রাও দীক্ষিত ছিলেন বঙ্গের , সঙ্ঘের ভিত মজবুতকারীর অন্যতম বরিষ্ঠ প্রচারক।

শিল্পী শীর্ষ আচার্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU) ভাস্কর্যের ছাত্র এবং একজন রাষ্ট্রবাদী চিত্র ভাস্কর্য শিল্পী।
গত 2022 এর জুলাই মাসে শ্রদ্ধেয় কেশবজির সঙ্গে এক আন্তরিক সাক্ষাৎকারে সৌভাগ্য লাভ করেন শীর্ষ আচার্য। কেবল সৌজন্য সাক্ষাতই নয়, এই সাক্ষাৎ রূপ নেয় এক অনন্য শৈল্পিক অভিজ্ঞতায়। শিল্পী শীর্ষ আচার্য কেশব’জীর একটি live scatch করার সুযোগ লাভ করেন। পরবর্তীতে ওনার প্রয়াণের পরে সেই scatch টিকে develop করে পূর্ণাঙ্গ painting হিসেবে এ রূপদান করেন শিল্পী এবং sceincecity audetorium-এ স্মরণ সভায় পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত’জী।

২৬ সে সেপ্টেম্বর সেই চিত্রটি শ্রদ্ধেয় কেশব’জীর স্মরণে উৎসর্গীকৃত নতুন কার্যালয়ের মূল কক্ষে এবং বরিষ্ঠ প্রচারক শ্যামলাল’জীর ছবি তার স্মরণে নির্মিত শ্যামলাল সভাগৃহে স্থাপিত হল। শিল্প, শ্রদ্ধা ও জাতীয়তাবোধের এই আদর্শ রাষ্ট্রবাদীদের কাছে স্মরণীয় হয়ে রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *