পৌষ সংক্রান্তিতে এলাকার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াল চন্দ্রকোনার দেওপুর গ্রামের নারায়ণ চন্দ্র মন্ডল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জানুয়ারি: পৌষ সংক্রান্তিতে বাড়িতে হরিনাম সংকীর্তনের আয়োজনের পাশাপাশি এলাকার দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াল চন্দ্রকোনা ১ ব্লকের দেওপুর গ্রামের নারায়ণ চন্দ্র মন্ডল ও তার পরিবারের সদস্যরা। আজ মকর সংক্রান্তির দিন এলাকার দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ, নর নারায়ণ সেবা এবং এলাকার মানুষেদের জন্য আহারের ব্যবস্থা করে দেওপুরের মন্ডল পরিবার।

নারায়ণ মন্ডলের ছেলে প্রসেনজিৎ মন্ডল বলেন, আর্থিক অবস্থা ভালো ছিল না আমাদের পরিবারের, তাই ছোটো থেকে কষ্টের মধ্যে কাটিয়েছি। তাই নিজের পায়ে দাঁড়ানোর পর এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছি। তাদের এই সেবামূলক কাজ ১১ বছর ধরে চলে আসছে। তাদের এই সামাজিক কাজে খুশি এলাকার মানুষজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রকোনার বিধায়ক অরূপ ধাড়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *