মেদিনীপুরের রাঙ্গামাটিতে পুরনো গোডাউনে আগুন, এলাকায় চাঞ্চল্য

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জানুয়ারি: শুক্রবার বিকেল নাগাদ মেদিনীপুর শহরের রাঙ্গামাটি এলাকায় একটি পুরনো গোডাউনে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। বিকেল চারটের পর হঠাৎ ওই গোডাউন থেকে ধোঁয়া বেরতে দেখে স্থানীয়রা। আগুন লাগার বিষয় স্পষ্ট হলে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, উক্ত গোডাউনে শুকনো কাগজ প্রচুর পরিমাণে ছিল। তবে কী কারণে এই আগুন তা সম্পূর্ণভাবে বোঝা না গেলেও দমকলের প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *