প্রথম বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে উপহার হিসাবে চাঁদে জমি কিনে দিলেন রানাঘাটের প্রদীপন সরকার, হতবাক স্ত্রী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৪ জানুয়ারি: প্রথম বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিলেন স্বামী। রানাঘাটের দুর্গাদাস পার্কের বাসিন্দা প্রদীপন সরকার তার প্রথম বিবাহ বার্ষিকীতে স্ত্রী অনুরুমা প্রামানিক সাধুখাঁ’কে এমনই চমক দিলেন।

প্রদীপন পেশায় নলহাটি গ্রামীন ব্যাঙ্কে কর্মরত। তাদের প্রথম বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে চমক দেওয়ার জন্য অনুরুমা প্রামানিককে চাঁদে জমি কিনে দেন। ৪৫.৫ ডলার দিয়ে এক একর জমি কিনে দেন চাঁদে। ইতিমধ্যেই তার জমির পিরিমাণ স্যাটেলাইটের তোলা ছবি, নথিপত্র সংস্থার তরফে পাঠানো হয়েছে। এমন উপহার পেয়ে খুশি তার স্ত্রী অনুরিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *