বাড়ি ফিরে ফের অত্যাচারিত হলেন নানুর বিধানসভার পোলিং এজেন্ট ফাল্গুনী মেটে

আমাদের ভারত, নিজস্ব প্রতিনিধি, ১৩ জুলাই: বীরভূমের নানুর বিধানসভায় ভোট পরবর্তীতে শাসক দলের হাতে ফের অত্যাচারিত হলেন নানুর বিধানসভার বিজেপির পোলিং এজেন্ট ফাল্গুনী মেটে। ভোটের পরই পরিবারের সদস্যদের নিয়ে গ্রামছাড়া হয়েছিলেন। কয়েকদিন আগেই পুলিশের সঙ্গে কথা বলে তাঁদের ঘরে ফিরিয়েছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

অভিযোগ, তাঁকে গ্রামছাড়া করেছিল তৃণমূলের গুণ্ডাবাহিনী। ভারতীয় জনতা পার্টির রাজ্য যুবমোর্চার সহ সভানেত্রী এডভোকেট প্রিয়াঙ্কা টিব্রেওয়াল নানুর থানার ওসির সঙ্গে এসে কথাবার্তা বলে তাঁদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু তার পরও ফের তাঁকে হেনস্তার অভিযোগ উঠল।

ফাল্গুনী মেটে একজন সবজি বিক্রেতা। মঙ্গলবার তিনি যখন নানুর বাস স্ট্যান্ডে সবজি বিক্রি করতে যান, ওখানকার স্থানীয় কিছু তৃণমূল সমর্থক তাঁর সবজিগুলি ছুড়ে ফেলে দেয়। তাঁকে বসতে বাধা দেওয়া হয় সবজি বিক্রি করতে।

বিষয়টি স্থানীয় থানার জানানোর পরেও পুলিশ কোনো হস্তক্ষেপ করেনি। বরং সবজি বিক্রেতা ফাল্গুনী মেটেকেই হুমকি দেওয়া হয়। এই প্রতিবেদককে পরে ফাল্গুনি লিখিতভাবে জানান, “নানূর থানার অন্তর্গত সাওতা গ্রামে দুই ছেলে, মা ও স্বামীকে নিয়ে আমার সংসার। ২ মে ভোটের ফলপ্রকাশের পর আমাকে ও স্বামীকে তৃণমূলের ছেলেরা মারধরের পর গ্রামছাড়া করে। কিছুদিন হল ঘরে ফিরেছি। তার পর এই অবস্থা। অসহায় অবস্থায় আছি। কী করব?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *