ন্যাশনাল গেমসে তান সুডু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় জঙ্গলমহলের প্রতিযোগিরা জিতল তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৩ জুলাই: করোনা পরিস্থিতির জন্য ভার্চুয়ালি ন্যাশনাল গেমস তান সুডু চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অসমে অনুষ্ঠিত হয় ১৮ ও ১৯ জুন। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে মোট সাতজন প্রতিযোগী পদক জয় লাভ করে। তারমধ্যে জঙ্গল মহলের ১৬ জন প্রতিযোগীর মধ্যে ৫ জন পদক জয় লাভ করেছে। জঙ্গলমহলের পাঁচজনের মধ্যে উজ্জ্বল দোলই বয়স (১৯), সুমন ভকত (১৯) এবং ঋষিতা গিরি (৯) এই তিন জন স্বর্ণ পদক জয় লাভ করেছে এবং রুদ্র প্রতাপ সিং(১৬) ও দীপাংশু মন্ডল(১১) এই দুইজন ব্রোঞ্জ পদক পেয়েছে।

সংস্কার সম্পাদক শংকর থাপা বলেন, করোনা পরিস্থিতির জন্য ভার্চুয়ালি ন্যাশনাল গেমস প্রতিযোগিতায় ঝাড়গ্রামের ছেলেমেয়েরা ভালো ফল করেছে। রাজ্যে মোট সাতজন পুরস্কার পেয়েছে তার মধ্যে জঙ্গলমহলের রয়েছে পাঁচজন। জঙ্গল মহলের ছেলে ও মেয়েরা আগামী দিনে আরও ভালো ফল করবে বলে তিনি আশা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *