আমাদের ভারত, ১০ ফেব্রুয়ারি: “একজন ছাত্রী মুসলিম বলেই তাকে উত্যক্ত হতে হবে। পোষাকের ওপর এদেশে কোনও সরকারি নিষেধাজ্ঞা জারি হয়নি।” এই ভাষাতেই হিজাব-বিতর্কে নিজের অবস্থানের কথা জানালেন সমাজ কর্মী, শ্রমিক নেতা অশোক ঘোষ।
ইউনাইটেড ট্রেড ইউনিয়ন কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক অশোকবাবু এই প্রতিবেদককে জানান, “এক জন ছাত্রী আর বেশ কিছু ‘টুকরে টুকরে গ্যাং’। যে ছবি ভাইরাল হয়েছে— উৎকট অঙ্গ ভঙ্গি করে বেশ কিছু যুবক ছাত্রীটির পশ্চাৎধাবন করছে। যে বিষয় ভাবার মত তা হলো কপালে তিলক কাটা, টিকিধারী ছাত্র যদি কলেজে ক্লাস করতে পারে, তাহলে হিজাব থাকলে অসুবিধা কোথায়? কোনও ছাত্রছাত্রী অশালীন পোষাক পরলে আপত্তি থাকতে পারে কিন্তু সর্বাঙ্গ ঢাকা পোষাকের ক্ষেত্রে আপত্তি কেন?
রাজনীতি, খাদ্যাভাস, পোষাক আর ধর্ম একসঙ্গে মিলিয়ে মিশিয়ে জন জীবনে সন্ত্রাস সৃষ্টির মহড়া দিচ্ছে শাসকদের বাহুবলী বাহিনী। নির্দিষ্ট পোষাক বিধি না থাকলে যে কোনও ছাত্র-ছাত্রীর পছন্দের পোষাক পরা অধিকারের মধ্যেই পড়ে। হিজাব যদি ধর্মীয় পোষাক হয় তাহলেও সেই পোষাক পরায় আপত্তি করার অধিকার কারো নেই। হিজাব পরিহিত প্রতিবাদরত ছাত্রীকে আমার নমস্কার।

