রাতের অন্ধকারে শান্তিপুর হাসপাতাল চত্বর থেকে চুরি যাচ্ছে একাধিক সামগ্রী, রুখতে তৎপর কর্তৃপক্ষ, পুরো এলাকায় বসানো হল সিসি ক্যামেরা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ নভেম্বর: রাতের অন্ধকারে হাসপাতাল চত্বর থেকে চুরি হয়ে যাচ্ছে একাধিক সামগ্রী। শুধু তাই নয় অক্সিজেন প্লানেটের তামার পাইপ কেটে রাতের অন্ধকারে চুরি করে নিয়ে যাচ্ছে কে বা কারা। এবার তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের।

এ বিষয়ে শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন জানান, গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে হাসপাতাল চত্বরে একাধিক আসবাবপত্র চুরি করছে কে বা কারা। শান্তিপুর হাসপাতালে যে অক্সিজেন প্লানেট বসানো হয়েছে যেখান থেকে করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ করতে তামার পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে লক্ষ্য করা গেছে গত কয়েকদিন ধরে সেই অক্সিজেন প্লানেটের তামার তার কেটে কে বা কারা চুরি করে নিয়ে যাচ্ছে। যদিও অক্সিজেন প্লানেটের কাজ এখনো পর্যন্ত অসম্পূর্ণ রয়েছে। দ্রুততার সাথে কাজ চলছে কিন্তু তার মধ্যেই এই ধরনের ঘটনায় কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হাসপাতাল কর্তৃপক্ষের।

এবার রাতের অন্ধকারে চুরি রোধ করতে তৎপর হল শান্তিপুর হাসপাতাল কর্তৃপক্ষ। গোটা হাসপাতাল চত্বরে মুড়ে ফেলা দেওয়া হয়েছে সিসি ক্যামেরায়। একের পর এক হাসপাতালে চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে গোটা বিষয়টি শান্তিপুর থানায় জানানো হয়। যদিও এই চুরির ঘটনায় কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *