নেশামুক্তির জন্য ছেলেকে হোমে পাঠানোর চেষ্টা, ৭০ ফুট উঁচু গাছের ডালে চড়ে বসলো অমিতোষ, তাকে নামাতে প্রশাসনের কাছে আর্জি

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ নভেম্বর:
বাগদার পাথুরিয়াতে সোমবার সকাল থেকে ৭০ ফুট উঁচু গাছের ডালে উঠে বসে আছে যুবক। পরিবার ও পুলিশের হাজার অনুরোধেও গাছ নামছে না ওই যুবক। গাছ থেকে ছেলেকে নামানোর জন্য প্রশাসনের কাছে আবেদন তার বাবার।

উত্তর ২৪ পরগনার বাগদার পাথুরিয়াতে অমিতোষ হালদার নামে বছর ২৬-এর এক যুবক নেশা করত। নেশা ছাড়াতে তার পরিবারের পক্ষ থেকে তাকে আগে একবার হোমে দেওয়া হয়েছিল। আবার হোমে দেওয়ার জন্য পরিবার চেষ্টা চালাতেই বুঝতে পেরে গাছের মগডালে উঠে বসে অমিতোষ। বাড়ির পিছনে সিরিস গাছের মগডালে সে উঠে বসে। এমনকি বিভিন্ন খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে সে গাছে ওঠে। গাছের ডালের সঙ্গে নিজেকে গামছা দিয়ে বেঁধে রাখে। ৪৮ ঘন্টা কেটে গেলও তাকে গাছ থেকে নামানো সম্ভব হয়নি।

বাবা আনন্দ হালদারের দাবি, ছেলেকে হোমে পাঠাবো তা শুনেই ছেলে এই কাণ্ড ঘটিয়েছে। গাছের ডাল থেকে নামানোর জন্য প্রশাসনের কাছে আর্জি জানাযন তিনি।

অন্যদিকে অমিতোষকে দেখতে গ্রামের লোক ভিড় জমাচ্ছে তাদের বাড়িতে।

গাছের মগডাল থেকে অমিত জানায় উপরে উঠেছে চারিদিক দেখবার জন্য। নীচে নামার কথা বলতেই মুখ বন্ধ আমিতোষের। বাবা-মায়ের আবেদনে কর্ণপাত করছে না সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *