কেন্দ্রের আবাস প্রকল্প রূপায়ণ না হওয়ায় রাজ্যকে দুষলেন পুরুলিয়ার সাংসদ

সাথী দাস, পুরুলিয়া, ২৯ মে: যস দুর্যোগে ক্ষতিগ্রস্থদের বাড়ি পরিদর্শন করলেন পুরুলিয়ার সংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আজ ২৯ মে বাগমুন্ডি থানার অন্তর্গত অযোধ্যা পাহাড়ের উপরে হেঁসাডি গ্রামে যান তিনি। গ্রামটি আদিবাসী অধ্যুষিত। ঝড়ে অধিকাংশ বাড়ি ভেঙ্গে গেছে। থাকারও অযোগ্য হয়ে উঠেছে বাসিন্দাদের। গ্রামে দাঁড়িয়ে সরকারি প্রকল্পের বাড়ি তৈরি না হওয়ায় সাংসদ রাজ্য সরকারের প্রশাসনকেই দুষলেন। তিনি বলেন, যাঁদের প্রাপ্য আজ তাঁরাই বঞ্চিত। কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ভুরিভুরি বাড়ি দিচ্ছে। রাজ্য প্রশাসন সেগুলি গুরুত্ব দিয়ে নির্মাণ করলে আজ এই অবস্থা হতো না গ্রামবাসীদের।”

বিষয়টি নিয়ে বিডিও এবং জেলাশাসককে তিনি বলবেন বলে গ্রামবাসীদের আশ্বাস দেন। অবিলম্বে যাতে কোনও ব্যবস্থা করা হয় সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান এদিন। এছাড়া কিছু করা যায় কি না তিনি নিজেও উদ্যোগী হবেন বলে জানিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *