রক্তদান শিবির আয়োজনে মাধ্যমেই পথচলা শুরু হল দাসপুর ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের

আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ মে: গরমের সময় এমনিতেই রক্তের সংকট থাকে। তারমধ্যে কোভিড পরিস্থিতিতে রক্তের সংকট আর বেড়েছে চারিদিকে। ফলে সেই সমস্যা কিছুটা হলেও মেটাতে রক্তদান শিবির আয়োজন করে পথচলা শুরু করলো দাসপুর ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম। শনিবার এই ফোরাম দাসপুরের হাট সরবেড়িয়া ডাঃ বিধান চন্দ্র রায় স্মৃতি শিক্ষা নিকেতনের সঙ্গে যৌথ উদ্যোগে ওই বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করে।

আজকের রক্তদিন শিবিরে চল্লিশজন রক্তদাতা রক্তদান করেছেন। এদের মধ্যে বেশ কয়েকজন মহিলাও ছিল। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী,দাসপুর থানার ওসি অমিত মুখার্জি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক, সভাপতি ক্ষুদিরাম পন্ডিত, ফোরামের আহ্বায়ক তুহিন কুমার ঘোষ, রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক সহ অন্যান্যরা। এরা সকলেই রক্তদাতাদের উৎসাহিত করেন। ১৮-৪৪ বছরের টিকারকরণ শুরু হলে রক্তের সংকট বাড়তে পারে। কারণ টিকাকরণের পর বেশ কিছুদিন রক্তদান করা যাবে না। তাই সেই পরিস্থিতি মোকাবিলায় ব্লাড ডোনার্স ফোরাম এই সময় কালে রক্তদান শিবিরের সংখ্যা বাড়িয়েছে। এমনকি ভ্রাম্যমান রক্তদান শিবিরের আয়োজনও করা হয়েছে বেশ কিছু জায়গায়। আজকের এই শিবিরে রক্ত সংগ্রহ করেন ঘাটাল মহকুমা ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *