June Maliya, Medinipur Hospital, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমাতে মা ও নবজাতকদের পুজোর উপহার দিলেন সাংসদ জুন মালিয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ অক্টোবর: পটাশপুরে পিটিয়ে মারার ঘটনা বা জয়নগরে শিশু ছাত্রীকে ধর্ষণ করে খুন এগুলো সামাজিক ব্যাধি। সমাজের সর্ব স্তরের মানুষকে এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে। প্রতিবাদে সামিল হতে হবে। শুধুমাত্র রাজ্য সরকার একা এই ধরনের সামাজিক ব্যধি ঠেকাতে পারবে না। তাই সবাইকে এগিয়ে আসতে হবে। সোমবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমাতে চিকিৎসাধীন মা ও নবজাতক শিশুদের হাতে পুজোর উপহার তুলে দিতে এসে সাংবাদিকদের একথা বলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া।

তিনি মনে করিয়ে দেন, সারা দেশজুড়েই বিভিন্ন প্রান্তে এই ধরনের অস্থিরতা চলছে। শুধুমাত্র এসব ঘটনা ঘটেছে বলে বাংলাকে হেয় করার চেষ্টা করছে বিরোধীরা। এটা ঠিক নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *