অধিকারী পরিবারের কাঁথির বাড়ির উপরে ড্রোন উড়িয়ে নজরদারির অভিযোগ সাংসদ দিব্যেন্দু অধিকারীর

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ জানুয়ারি: শান্তিকুঞ্জের ওপরে ড্রোন উড়িয়ে ফের প্রাইভেসি নষ্ট করা ও নজরদারির অভিযোগ দিব্যেন্দু অধিকারির। অভিযোগ জানিয়েছেন কাঁথি থানায়।

তমলুকের সাংসদ তথা অধিকারী পরিবারের সেজো ছেলে দিব্যেন্দু অধিকারি অভিযোগ করে বলেন, মহামান্য আদালতের নির্দেশের পরেও আজ সকালে অধিকারী পরিবারের বাড়ির ওপর ড্রোন উড়িয়ে সিভিল ড্রেসে কে বা কারা নজরদারি চালাচ্ছে। দিব্যেন্দু অধিকারী বলেন, এই ব্যাপারে দলকে ও লোকসভার স্পিকারকে সমস্ত বিষয় জানাবেন। তিনি আরো বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নেত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায় পরিষদীয় দলনেতা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ তিনি উনাদেরকে শ্রদ্ধা করেন, সম্মান করেন।

দিব্যেন্দু অধিকারির জানান, তিনি একজন তৃণমূল সাংসদ হয়েও তাঁর ফোন জেলাশাসক ধরেন না। পুলিশ প্রশাসন কথা শোনে না এটা অত্যন্ত দুর্ভাগ্য জনক। পরিবারের পক্ষে শুভেন্দু বাবু মহামান্য উচ্চ আদালতে প্রাইভেসি নষ্ট নিয়ে মাইক সিসিটিভি নিয়ে মামলা করেছিলেন আদালত তার রায় দিয়েছে। শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অন্যদল করেন। কিন্তু পরিবারের কথা ভেবেই পদক্ষেপ নিয়েছিলেন। ফের ড্রোন ওড়ানোর ঘটনায় আদালতে যেতে পারেন। সকাল সকাল ড্রোন’ ওড়ানোর ঘটনা তিনি নিজে প্রত্যক্ষ করেছেন এবং মোবাইলে ক্যামেরা বন্দি করেছেন বলেও জানান দিব্যেন্দু অধিকারি। তিনি আরো জানান, কলেজ ক্যাম্পাস থেকেই এই ধরনের ড্রোন ওড়ানো হচ্ছিল বলে প্রিন্সিপালকে তিনি অভিযোগ করেছেন। অভিযোগ জানিয়েছেন কাঁথি থানার আইসিকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *