আমাদের ভারত, পশ্চিম বর্ধমান, ২১ জানুয়ারি: মানুষের কল্যাণে এবার রাস্তায় নেমে হরিনাম সংকীর্তন করতে দেখা গেল আসানসোল পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উৎপল সিংকে। শুক্রবার বিকালে ডিজে বক্স বাজিয়ে সাথে বেস কিছু সঙ্গী নিয়ে কাল্লা মোড় সংলগ্ন এলাকায় এই হরিনাম সংকীর্তন করতে করতে বেশ কিছুটা পথ অতিক্রম করেন তিনি। সাথে পথ চলতি মানুষ ও বাস যাত্রীদের মধ্যে মাস্ক বিতরণ করতে দেখা যায় উৎপল সিংকে।
ঘটনা প্রসঙ্গে ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী শুভাশিষ বিশ্বাস অভিযোগ করে বলেন, এটা নাটক করছে। এই নাটক বেশিদিন চলতে পারে না। আমরা দলের উচ্চ আধিকারিকদের বিষয়টা জানিয়েছি।

