স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ এপ্রিল: ভারতীয় জনতা পার্টির ইটাহার বিধান সভার প্রার্থী অমিত কুমার কুণ্ডুর সমর্থনে ভোট প্রচারে বিজেপিতে যোগ দিলেন ইটাহার থানার কাপাশিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হুসেন আলির দাদা তথা পঞ্চায়েত প্রধান সুফিয়া খাতুনের ভাসুর হাসান আলি। বুধবার ইটাহারের বিধায়ক দলীয় কর্মী ও নেতৃত্ব অমিত কুমার কুন্ডুকে সঙ্গে নিয়ে বুধবার সকাল সকাল জোর কদমে প্রচার শুরু করেন। কাপাশিয়া অঞ্জলের বিভিন্ন এলাকায় কোথাও পথ সভা, আবার কোথাও সুসজ্জিত হুড খোলা গাড়িতে প্রচার করেন।
রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের কথা তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর উন্নয়ন মূলক কাজের কথা তুলে ধরে বিজেপি প্রার্থীকে ভোট দানের আহ্বান জানার। পাশাপাশি এদিন রাধানগর গ্রামে বিজেপির দলীও কার্যালয় উদ্বোধন করা ও এলাকার শতাধিক সংখ্যালঘু সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের অঞ্জল সভাপতি হুসেন আলির দাদা হাসান আলির নেতৃত্বে বিজেপিতে যোগদান করেন। ভোট প্রচারে সাধারণ মানুষের ভালো সাড়া পাচ্ছেন ও মানুষ এখন বিজেপিকে শুধু ভোট দেওয়ার অপেক্ষায় আছে বলে জানান অমিত কুমার কুন্ডু।

একইসাথে বিজেপি নেতা অমল আচার্য বলেন, রাজ্য সহ উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি ইটাহারে তৃণমূল ফিনিস আর পদ্ম ফুটছে। এদিনের প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিজেপি প্রার্থী অমিত কুন্ডু, বিজেপি নেতা অমল আচার্য, নেজাম উদ্দিন আহমেদ, এমডি ভোলা, ইটাহার বিধানসভার কো-কনভেনর শ্যামল চৌধুরী, ওবিসি মোর্চার জেলা সহ সভাপতি বিশ্বনাথ সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। পাশাপাশি ইটাহার সদর দলীও কার্যালয়ে বিভিন্ন দল ছেড়ে বিজেপি যোগদান করেন বিজেপি নেতা ফিলিপ শিলের নেতৃত্বে। পাশাপাশি বিজেপি মহিলা মোর্চা ও যুব মোর্চার তরফে প্রচার করা হয় ইটাহারে।

