কাঁকসায় ‘এবং আমরা’ স্বেচ্ছাসেবী সংস্থার রক্তদান শিবির

জয় লাহা, দুর্গাপুর, ১৪ এপ্রিল: নির্বাচনের আবহে রক্তের আকাল ব্লাড ব্যাঙ্কে। রক্তের সঙ্কট মেটাতে বর্ষ প্রতিপদ দিবসে রক্তদান শিবির করল ‘এবং আমরা’ নামে সেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার কাঁকসার সাতকাহানিয়া তেপান্তর নাট্যগ্রামের সংস্কৃতি মঞ্চে রক্তদান শিবিরের আয়োজন করে। সহযোগিতায় ছিল দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল। রক্তসংগ্রহ করে দুর্গাপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক।

সংগঠনের পক্ষ্যে ব্রজসুন্দর মন্ডল, কল্লোল ভট্টাচার্য প্রমুখ জানান, ” চারদিকে রক্তের সঙ্কট চলছে হাসপাতালগুলিতে। রক্তদান জীবন দান। তাই রক্তদান শিবিরের উদ্যোগ। এদিন ৬০ ইউনিটের মতো রক্তদান করা হয়েছে।” শিবিরে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট শিক্ষক প্রনবানন্দ ভট্টাচার্য, মনোজ চ্যাটার্জি, দুর্গাপুর মহকুমা ব্ল্যাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার সোমা রায়, দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারন সম্পাদক সজল বসু প্রমুখ। এদিন পুরুষদের পাশাপাশি তিনজন মহিলা রক্তদান করেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *